বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৭

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৬.৫৬ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাই স্কুলে প্রবেশ করে।স্কুল ভবনের গেট বন্ধ ছিল এবং সন্দেহভাজন হামলাকারী কীভাবে প্রবেশ করেছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীর অস্ত্রটি হামলা চালানোর সময় হঠাৎ আটকে যাওয়ায় অনেকের প্রাণ রক্ষা হয়েছে।সেন্ট লুইস পাবলিক স্কুল কর্তৃপক্ষ বলছে, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত থামিয়েছে’।১৯ বছর বয়সী হামলাকারীকে স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে পরে তার মৃত্যু হয়।প্রায় ৪০০ শিক্ষার্থীর স্কুলটিতে হামলা চালানোর পেছনে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট জানা যায়নি।পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানায়, এক কিশোরীর ঘটনাস্থলে স্কুলের ভিতরেই মৃত্যু হয়। এ ছাড়া এক নারী হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আহত সাতজনের মধ্যে তিনজন মেয়ে এবং চারজন ছেলে। তবে তারা আশঙ্কামুক্ত।শহরটির পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানায়, পুলিশ কর্মকর্তা যখন ঘটনাস্থলে এসেছিলেন, তখন আক্রমণকারীর কাছে লম্বা বন্দুক ছিল। ওই সময় ছাত্ররা স্কুল থেকে পালিয়ে যাচ্ছিল।তিনি বলেন, স্কুলের সাতজন নিরাপত্তা কর্মী অন্যান্য কর্মীদের দ্রুত অবহিত করেছে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।
স্যাক আরও বলেন, বন্দুকধারীকে শতাধিক বুলেট বহন করতে দেখা গেছে, যা প্রায় এক ডজন উচ্চ-ক্ষমতার ম্যাগাজিনে সাজানো ছিল। পরিস্থিতি আরও খারাপ হতে পারত।তিনি আরও বলেন, এটি আমাদের সবার জন্য একটি হৃদয় বিদারক দিন। এফবিআই কর্মকর্তারা তদন্তে সহায়তা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com