বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত শিক্ষার্থীদের ঋণের ১০ হাজার ডলার মওকুফের সিদ্ধান্তটি আটকে দিলেন আদলত

  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৩.৪৫ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত শিক্ষার্থীদের ঋণের ১০ হাজার ডলার মওকুফের সিদ্ধান্তটি আটকে দিলেন আদলত। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের আপিল আদালত বাইডেনের ওই সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন। এর আগে রিপাবলিকান-নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের ছয় অঙ্গরাজ্যের ঋণ মওকুফ কর্মসূচিকে চ্যালেঞ্জ করে একটি মামলা খারিজ করে দেন এক বিচারক। এর এক দিন পর আদালত শিক্ষার্থীদের ঋণ মওকুফের বিষয়ে এমন রায় দিলেন। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রের অষ্টম সার্কিট কোর্ট অব আপিল এ বিষয়ে একটি জরুরি স্থগিতাদেশ দেন। সেন্ট লুইসভিত্তিক আপিল আদালতও এই বিষয়ে একটি দ্রুত শুনানির নির্দেশ দিয়েছেন।তবে আদালতের এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন শিক্ষার্থীরা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, আদালতের অস্থায়ী এই আদেশ মানে এই না যে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আপিল করতে পারবেন না। তিনি বলেন, ‘আমরা যোগ্য ঋণগ্রহীতাদের প্রায় ২২ মিলিয়ন আমেরিকানদের সঙ্গে যোগ দিতে উত্সাহিত করছি। শিক্ষা বিভাগের কাছে যাঁদের তথ্য ইতিমধ্যেই রয়েছে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই আদেশ ট্রায়াল কোর্টের মামলা খারিজ করে দেওয়া বা মামলার যোগ্যতা আছে বলে প্রমাণ করে না।’
কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাতের শিক্ষার্থীরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বেশ কিছুদিন ধরে দেশটির শিক্ষার্থীরা ঋণ মওকুফের দাবি জানিয়ে আসছিলেন।তাঁদের এ দাবির প্রেক্ষাপটে ব্যবস্থা নিয়েছে বাইডেন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের নেওয়া ঋণের অন্তত ১০ হাজার ডলার মওকুফের ঘোষণা দিয়েছিলেন। বাইডেনের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির অধিকারকর্মী ও আইনপ্রণেতারা। তবে তাঁরা বলছেন এ পদক্ষেপ যথেষ্ট নয়।
বাইডেনের ওই পরিকল্পনা অনুসারে, নিম্ন আয়ের পরিবারের অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০ হাজার ডলারের ঋণ মওকুফ পাবেন। আর যাঁরা ওই অনুদান পাননি, তাঁরা ১০ হাজার ডলার ঋণ মওকুফের সুবিধা পাবেন। তবে এখানে একটি শর্তযুক্ত করে দেওয়া হয়েছে। এতে বলা হয়, এ সুবিধা তাঁরাই পাবেন, যাঁদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ডলারের কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com