বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভিন্নমতাবলম্বী সাংবাদিক অভসানিকোভা-কে গ্রেফতারের আদেশ রুশ আদালতের

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১২.৩৭ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

রাশিয়ার এক আদালত টেলিভিশন সাংবাদিক মারিনা অভসানিকোভা-কে গ্রেফতারের আদেশ দিয়েছে বলে, ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে। টেলিভিশন সম্প্রচারের সময়ে অভসানিকোভা একটি প্ল্যাকার্ড দেখিয়েছিলেন যাতে লেখা ছিল যে, ক্রেমলিন ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা কথা বলছে। ঐ ঘটনার ছয় মাসেরও বেশি সময় পর এমন নির্দেশ দিল আদালত।

অভসানিকোভা ইতোমধ্যেই রাশিয়া ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে, তার আইনজীবি এই সপ্তাহে জানান। তিনি গৃহবন্দি থাকতে অস্বীকৃতি জানিয়ে সেই অবস্থা থেকে পালিয়ে যান ।

আদালত কর্মকর্তাদের উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স জানায়, “অভসানিকোভার বিষয়ে আদালত আদেশ দিয়েছিল যে, তাকে যেন ১ মাস ২৯ দিন হেফাজতে রাখা হয়, যা কিনা অভিযুক্ত ব্যক্তি (অভসানিকোভা) রাশিয়ান ফেডারেশনে প্রত্যার্পন হওয়ার মুহুর্ত থেকেই বা রাশিয়ান ফেডারেশনে গ্রেফতার হওয়ার মুহুর্ত থেকেই কার্যকর হবে।”

তাতে বলা হয় যে, এই মাসে এর আগে তদন্তকারীরাদের করা গ্রেফতারি পরোয়ানার একটি আবেদন খারিজ করে দেয় আদালত।

তার আগে সশস্ত্র বাহিনী সম্পর্কে অপতথ্য ছড়ানোর অভিযোগে অভসানিকোভাকে গৃহবন্দি রাখা হয়েছিল। ক্রেমলিনের কাছাকাছি এক জায়গায় একাই একটি প্রতিবাদে অংশ নেওয়ার পর তার বিরুদ্ধে ঐ অভিযোগটি আনা হয়।

নিরাপত্তা বাহিনী আগস্টে তার বাড়িতে অভিযান পরিচালনা করে।

অপতথ্য ছড়ানোর বিধান অনুযায়ী অভসানিকোভার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ২৪ ফেব্রুয়ারি সংঘাত আরম্ভ হওয়ার পর সংসদ ঐ বিধানটির অনুমোদন দিয়েছিল। এই মাসে এক অনলাইন পোস্টে অভসানিকোভা বলেন যে, তিনি পালিয়ে গেছেন কারণ তার কোন মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল না।

অভসানিকোভার জন্ম ইউক্রেনে। তিনি মার্চ মাসে রাশিয়ার ফার্স্ট চ্যানেলে এক সরাসরি সম্প্রচার চলাকালীন স্টুডিওতে ঢুকে পড়েন। সে সময়ে তার হাতে একটি প্ল্যাকার্ড ছিল যাতে লেখা ছিল, “যুদ্ধ নয়। যুদ্ধ বন্ধ করুন।”

তার এমন আচরণের জন্য প্রাথমিকভাবে তাকে জরিমানা করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com