বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক ও হতদরিদ্র আদিবাসী পরিবার পূণর্বাসনে জেলা প্রশাসকের গবাদিপশু বিতরণ

  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২০, ৭.৪৮ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে
হালিমা আক্তার ডলি,ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক ও হতদরিদ্র আদিবাসী পরিবার পূণর্বাসনের লক্ষে ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলায় প্রধান মন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত আড়াই লক্ষ  টাকা দিয়ে ১০ জন ভিক্ষুকের মাঝে গবাদিপশু হিসেবে গরু ও ছাগল বিতরণ
করা হয়েছে।গত ৮ মার্চ রোববার বিকেলে উপজেলা সমাজ সেবা অফিস চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবাদিপশুগুলো ভিক্ষুকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, ভাইস চেয়ারম‍্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম‍্যান শেফালী বেগম, সমাজসেবা  অফিসার রফিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমাজসেবা অফিসের মাধ্যমে বাছাইকৃত প্রকৃত ১০ জন ভিক্ষুকের প্রত্যেককে ২৫ হাজার টাকায় কেনা একটি গরু ও একটি করে ছাগল প্রদান করা হয়।
ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র আদিবাসী পরিবারের ২৫ জন সদস্যদের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে গত ৯ মার্চ সোমবার সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ গরু বিতরণ অনুষ্ঠিত
হয়। এসময় এক আলোচনা সভার আয়োজন করা হয়।ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার শামুয়েল সাংমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে ৬ লক্ষ ৬২ হাজার ৫ শত টাকা ব্যায়ে জেলার আদিবাসী
পরিবারের ২৫ জন সদস্যদের মাঝে প্রত্যেককে একটি করে বকনা গরু বিতরণ
করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com