বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তালতলীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০, ৬.২৩ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃতালতলীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৯ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১ টা পযন্ত  উপজেলা পরিষদ সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ণে ও তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিং ও সেমিনারের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার পাচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারী,বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলম মুন্সী,নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী,সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী,তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিতি ছিলো।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা  বলেন  দক্ষতা অর্জন না করে এবং সরকার নির্ধারিত সার্ভিস চার্জ ও অভিবাসন  ব্যয়ের চেয়েও অতিরিক্ত টাকা খরচ করে দালালদের মাধ্যমে কর্মসংস্থানের জন্য বিদেশে গিয়ে লাভ নেই। দালালেরা মোটা বেতনের প্রলোভন দেখিয়ে এবং বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে বিদেশ পাঠিয়ে দিয়ে সহজ সরল মানুষদেরকে  কর্মসংস্থানের পরিবর্তে নানা ধরণের হয়রানী ও ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। এভাবে বিদেশ গিয়ে বিমানে চড়া এবং ওই দেশের কারাগার দেখা ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই অন্যকোন লাভ হয় না।
আর দক্ষতা অর্জন করে যারা বিদেশে গেলে তাদের পরিবার ও দেশ উপকৃত হবে। তাই জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে দক্ষতা অর্জন করে এবং অতিরিক্ত টাকা ব্যয় না করে বিদেশ গমণের প্রতি উৎসাহিত করতে সচেতনতা সৃষ্টিতে ভুমিকা রাখতে সকলের প্রতি  আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com