বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাসেলসের বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজনের ওপর গুরুত্বারোপ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ২.০১ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

বুধবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ব্রাসেলসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের সর্বশেষ বৈঠকের বিবরণ দেবেন। নেটো প্রতিরক্ষা মন্ত্রীরাও সেখানে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে কীভাবে সমর্থন করা যায় সে বিষয়ে বৈঠক করবেন।

মঙ্গলবার নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেছেন, এই আলোচনা ইউক্রেনকে তার কী কী প্রয়োজন তার একটি তালিকা উপস্থাপন করার এবং অংশীদার দেশগুলো কী সরবরাহ করতে পারে তার সাথে ইউক্রেনের প্রয়োজন কীভাবে মেলে তা দেখার সুযোগ দেবে।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে সংকট সংক্রান্ত একটি ভিডিও কনফারেন্সে প্রধান ৭টি শিল্পোন্নত দেশগুলোর গ্রুপের নেতা প্রতিশ্রুতি দিয়েছেন যে রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার পরে তারা “যতদিন সময় লাগুক ইউক্রেনের সাথে দৃঢ়ভাবে থাকবে।

পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য পুতিনের চলমান হুমকির প্রেক্ষিতে জি-৭ পুনর্ব্যক্ত করেছে যে মস্কো যদি গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে তবে তা “গুরুতর পরিণতি” নির্দেশ করবে। তবে তারা ইউক্রেনে সামরিকভাবে সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ করেনি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন এমন কোনো ইঙ্গিত তারা দেখেননি। তারা আরও উল্লেখ করেছেন, পারমাণবিক অস্ত্র সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।

কৌশলগত যোগাযোগের জন্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সমন্বয়কারী জন কারবি মঙ্গলবার সাংবাদিকদের একটি ব্রিফিং-এ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে ট্যাক্টিক্যাল পারমাণবিক অস্ত্র স্থাপনের কথা বিবেচনা করছে না। ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের চেয়ে ক্ষুদ্র এবং অপেক্ষাকৃত কম ধ্বংসাত্মক।

রাশিয়ার কাছে ২ হাজার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র আছে বলে অনুমান করা হয়। এর মধ্যে কিছু এত ক্ষুদ্র এবং সহজে বহনযোগ্য যে সেগুলোকে “স্যুটকেস বোমা” বলে উল্লেখ করা হয়।

(কেন ব্রেডমিয়ার, মেগান ডুজোর এবং ক্রিস হ্যানাস এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com