বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরানে বিক্ষোভ ইন্টারনেট পরিষেবায় ব্যাপক বিঘ্ন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১.৫৪ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

ইরানে অ্যাডভোকেসি দল বলেছে, বুধবার ইরানে ইন্টারনেট পরিষেবায় “ব্যাপক বিঘ্ন” ঘটেছে। দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর কয়েক সপ্তাহ পরে নতুন করে বিক্ষোভের আহ্বানে আবারও বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে।

অ্যাডভোকেসি দল নেটব্লকস বলেছে, ইরানের ইন্টারনেট ট্রাফিক প্রায় ২৫ শতাংশ কমে গেছে; এমনকি কর্মদিবসে যখন শিক্ষার্থীরা ক্লাসে ছিল তখনও এমন অবস্থা ছিল।

বাধা সত্ত্বেও তেহরানে কমপক্ষে একটি বিক্ষোভ হয়েছে যেখানে প্রায় ৩০ জন নারী “স্বৈরশাসকের মৃত্যু” স্লোগান দিতে দিতে হিজাব খুলে ফেলেছিলেন।

নিরাপত্তা বাহিনীর হুমকি সত্ত্বেও চলমান গাড়িগুলো হর্ন বাজিয়ে নারীদের সমর্থন জানিয়েছে।

আইনজীবীরাও তেহরানে ইরান সেন্ট্রাল বার অ্যাসোসিয়েশনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন। তারা “নারী,জীবন,স্বাধীনতা” বলে স্লোগান দিয়েছেন। এটি বিক্ষোভের একটি স্লোগান।

বুধবার খামেনি দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সাথে কথা বলতে গিয়ে আবার দাবি করেছেন, বিদেশী শত্রুরা ইরানকে উস্কে দিয়েছে। তিনি চলমান বিক্ষোভকে ‘বিক্ষিপ্ত’ বিক্ষোভ বলে খারিজ করে দিয়েছেন।

আমিনি কুর্দি ছিলেন; তাই পশ্চিম ইরানের কুর্দি অঞ্চলে ক্ষোভ বিশেষভাবে তীব্র হয়েছে।

যদিও আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছে, দেশটির ভেঙে পড়া অর্থনীতির কারণে অরানে কয়েক বছর ধরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচীর ওপর নিষেধাজ্ঞার কারণে দেশটির মুদ্রা রিয়ালের পতন ঘটেছে, অনেকের সঞ্চয় নিশ্চিহ্ন হয়ে গেছে।

বুধবার অসলো-ভিত্তিক একটি দল ইরান হিউম্যান রাইটস বলেছে, তাদের অনুমান কমপক্ষে ২০১ জন নিহত হয়েছে।

এদিকে ইরানের শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি প্রথমবারের মতো নিশ্চিত করেছেন যে, বিক্ষোভের সময় স্কুলের বয়সী শিশুদের গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com