মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ব্রিফিং করছেন ট্রাম্প

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০, ৫.৫৫ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্যরা হোয়াইট হাউসে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ব্রিফিং করছেন। এ পর্যন্ত সারা যুক্তরাষ্ট্র জুড়ে করোনাভাইরাসে ৬০০ এর উপরে সংক্রমন এবং ২০ এর অধিক মৃত্যুর খবর পাওয়া গেছে ।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস প্রশাসন, কংগ্রেস এবং বিভিন্ন ব্যবসায়ী সংস্থার সাথে বৈঠক এ নিশ্চিত হয়েছে যে জরুরী অবস্থার অবতারনা হলে যুক্তরাষ্ট্রের যে কর্মী এবং শ্রমিকরা ঘন্টা হিসেবে কাজ করে তারা বেতন থেকে বঞ্চিত হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার প্রশাসনের সদস্যরা সম্ভাব্য বেতন-শুল্ক কর নিয়ে মঙ্গলবার কংগ্রেসের সাথে কথা বলবেন। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমন রোধে বিমান সংস্থা, ক্রুজ সংস্থা, হোটেল কোম্পানী ও পর্যটন শিল্পের সাথে ট্রাম্প প্রশাসন কাজ করে যাচ্ছে।

সরকার আশা করছে, এ সপ্তাহের মধ্যেই গড়ে প্রতি সপ্তাহে ৪ মিলিয়নের মত টেস্টিং কিট স্বাস্থ্য সংস্থাগুলোতে সরবরাহ করতে পারবে।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস বলেছেন, প্রশাসন, জনগোষ্ঠীকে এই সঙ্কট থেকে সব ধরনের সমাধান দেবার জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। এবং coronavirus.gov নামের নতুন একটি ওয়েব সাইট লঞ্চ করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটস-এর শীর্ষ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডঃ অ্যান্টনি ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই করোনা ভাইরাস নিয়ন্ত্রনের সব ব্যবস্থা নিয়েছে, এখন শুধু নিবারনের পালা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com