বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাঁচপুর ব্রিজে মাইক্রো ধাক্কায় অটোরিকশার চালকসহ ৫ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১.৪৩ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে উল্টো পথে চলার সময় মাইক্রো ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক হানিফ (২৫) ও মামুন (৩০) ও নূরুউদ্দিন (৪৫) ও জামাল মিয়া (৪২)। আরেকজনের বয়স ২৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন মারা যান। আহত চানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুমূর্ষ অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ওমর ফারুক জানান, কাঁচপুর ব্রিজে উল্টো পথে যাচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশাটি। তাতে ৭-৮ জন যাত্রী ছিল। তখন ঢাকাগামী একটি মাইক্রোবাস তাতে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা সবাই আহত হন।

পরে দ্রুত আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

নিহত মামুনের ছোট ভাই নাইমুল ইসলাম সুমন জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় থাকেন মামুন। স্থানীয় একটি গার্মেন্টসের লাইন চিফ হিসেবে কর্মরত ছিলেন তিনি। সকালে মামুন একাই তার বাসা থেকে কাঁচপুরে ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা শিকার হয়ে মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজে দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে মারা যান। আহত ছয়-সাতজনকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতাল থেকে চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com