সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

মুক্তি পাচ্ছে “রাগী” সিনেমা

  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১২.৫৫ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিনেমার পর্দা কাপাতে আগামী ১৪ অক্টোবর আসছে মিজানুর রহমান মিজান পরিচালিত সিনেমা ‘রাগী’। পরিচালনার পাশাপাশি এই সিনেমার কাহিনি ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

এ্যাকশন ধর্মী এই সিনেমাটা বাংলাদেশের দর্শকদের এক ভিন্নতার স্বাদ দিবে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেছেন ছবির পরিচালক।

তিনি বলেনঃ রাগী সিনেমাটি সম্পুর্ন এ্যাকশনধর্মী একটি ফিল্ম, যা দেখে আমাদের দর্শক তামিল সিনেমার স্বাদ পাবে বলে আমার বিশ্বাস। আমার সিনেমার এ্যাকশন দৃশ্যগুলো পরিচালনা করেছেন কামাল মাহমুদ, দেলোয়ার হোসেন দিলু ও আরমান।

পরিচালক আরো বলেন – বহুদিন পরে এই সিনেমার মধ্যদিয়ে আবারো পর্দায় দেখা যাবে একসময়ের হার্টথ্রব নায়িকা মুনমুনকে, তবে নায়িকা হিসেবে না, তিনি কাজ করেছেন একটি চ্যালেঞ্জিং চরিত্রে, দর্শক নতুন এক মুনমুনকে খুজে পাবে এই সিনেমার মধ্যদিয়ে, এটা আমার বিশ্বাস। মুনমুন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আবির চৌধুরী, আচল, মৌমিতা সহ আরো অনেক নামীদামী শিল্পী।

জাকিরা খাতুন জয়া প্রযোজিত রাগী সিনেমায় আহাম্মেদ হুমায়ুন এর সংগীত পরিচালনায় গান করেছেন ইমরান, কণা, শাওন গান ওয়ালা ও কর্ণিয়া, এবং এই গানগুলো চিত্রায়িত করার জন্য কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বর্তমান চলচ্চিত্রের অন্যতম ড্যান্স কোরিওগ্রাফার মাইকেল বাবু রতন।

আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে রাগী সিনেমা সম্পর্কে মাইকেল বাবু বলেন – চমৎকার গানের কথা এবং চমৎকার ছিলো শিল্পীদের গায়কী ধরন, অনেক ভালো বাজেট ছিলো এই সিনেমার গানের জন্য, কক্সবাজার, ফিল্ম ভ্যালী ও ফাইভস্টার হোটেলের মনোরম লোকেশনে প্রয়োজন অনুযায়ী সেট তৈরি করে এই সিনেমার গান চিত্রায়ণ করা হয়েছে। আমি মাইকেল আশাবাদী এই সিনেমা এবং সিনেমার গান দর্শক হৃদয় ছুয়ে যাবে।রঙমঞ্চ থেকে আস্থা কথাচিত্রের ব্যানারে রাগী সিনেমাটি রিলিজ হচ্ছে আগামী ১৪ অক্টোবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com