বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরানকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করতে ফিফা’র প্রতি আহ্বান নারী অধিকার সংগঠনের

  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১২.৩০ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

ওপেন স্টেডিয়ামস নামের অধিকাররক্ষা সংগঠনটি ফিফা’র প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা ইরানকে, নারীদের প্রতি তাদের আচরণের জন্য, নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের খেলা থেকে বহিষ্কার করে।

ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যানটিনো-কে বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে সংগঠনটি বলে যে, ফুটবলের তত্ত্বাবধায়ক সংগঠনটির চাপ সত্ত্বেও, ইরানের কর্তৃপক্ষ তাদের দেশে অনুষ্ঠিত খেলাগুলোতে নারী ভক্তদের উপস্থিত হতে বাধা দেওয়া অব্যাহত রেখেছে।

চিঠিতে বলা হয়, “ইরানের এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) শুধুমাত্র শাসকগোষ্ঠীর অপরাধগুলোর সহচরই নয়। তারা ইরানের ভেতরে সহ আমাদের জাতীয় দল বিশ্বের যেখানেই খেলুক, সেখানেই নারী ভক্তদের নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। ফুটবল আমাদের সকলের জন্যই একটি নিরাপদ স্থান হওয়া উচিৎ।

সেকারণেই, ইরানের ফুটবল ভক্ত হিসেবে, আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ বিষয়ে আমাদেরকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের উদ্বেগ তুলে ধরতে হচ্ছে।”

“ফিফা কেন ইরান রাষ্ট্র ও সেটির প্রতিনিধিদের একটি বিশ্বমঞ্চ দিবে, যখন কিনা তারা শুধুমাত্র মৌলিক মানবাধিকার ও মর্যাদাকেই প্রত্যাখ্যান করে না, বরং বর্তমানে নিজেদের মানুষদের নির্যাতন ও হত্যা করছে ?

“এই বিষয়ে ফিফার বিধিগুলোর মূলনীতিগুলো কোথায় ?

“ আর তাই, ফিফার বিধির ধারা ৩ ও ধারা ৪ এর উপর ভিত্তি করে, আমরা ফিফাকে অনুরোধ করছি যেন, তারা অবিলম্বে ইরানকে কাতারে ২০২২ বিশ্বকাপ থেকে বহিষ্কার করে।

উল্লেখিত ঐ ধারাগুলোতে মানবাধিকার এবং লিঙ্গ, জাতি, ধর্ম ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে বৈষম্য না করার বিষয়গুলো বর্ণিত রয়েছে। এমন ধারা লঙ্ঘন এই বৈশ্বিক সংগঠনটি থেকে সাময়িক বরখাস্ত বা বহিষ্কারের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ।

মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে ফিফা বা ইরানের এফএ, কেউই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com