বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগে ২জন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৪.৪৭ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন, মনজির আহমেদ মিশু ওরফে মাসুম মোল্লা ও মো. শসেম আহমেদ ওরফে সাব্বির। এ সময় তাদের কাছ হতে ২টি মোবাইল সেট ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টায় ডিএমপির উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি লালবাগ বিভাগের সহকারি পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মনজির আহমেদ মিশু (মাসুম) হেলপার সাব্বির আহমেদ’ একাউন্ট খুলে ম্যাসেঞ্জারে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমান টাকা আদায় করে আসছিলো।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশ বা নগদ একাউন্টের মাধ্যমে অর্থ গ্রহন করে। এসএসসি পরীক্ষার হুবহু প্রশ্নপত্রের বিশ্বাস সৃষ্টি করে তারা প্রশ্নপত্রের আদলে প্রশ্ন তৈরি করে। পরবর্তীতে তা ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রদান করে পরীক্ষর্থীদের নিকট থেকে অর্থ হাতিয়ে নিতো।
এ ব্যাপারে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com