বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাতিরঝিল এলাকা থেকে ৫০০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ২.৪২ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৫০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- তোবারক হোসেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) সন্ধ্যা ৬:৪০ টায় হাতিরঝিল থানার ওয়্যারলেস গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলাম, বিপিএম জানান, মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান যে, হাতিরঝিল থানার ওয়্যারলেস গেইট রোডস্থ গ্রীনওয়ে ২নং গলির মুখে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তোবারক হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি অধিক লাভের আশায় কক্সবাজার জেলার বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকায় এনে অধিক দামে বিক্রি করে মর্মে স্বীকার করেছে।

এ সংক্রান্তে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com