বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউপি চেয়ারম্যান সেলিম খানের আগাম জামিন স্থগিত; আত্মসমর্পণের নির্দেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৩.৫৮ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে হাইকোর্টের দেওয়া চার সপ্তাহের আগাম জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
একই সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম আজ এ আদেশ দেন।
আদালতে সেলিম খানের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট মোমতাজ উদ্দিন ফকির। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট মো. খুরশীদ আলম খান।
৩৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সেলিম খানকে গত ১৪ সেপ্টেম্বর ৪ সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট বিভাগ। একইসঙ্গে চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সেলিম খানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সেলিম খানের বিরুদ্ধে গত ১ আগস্ট মামলা করে দুদক। ৩৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে চাঁদপুর সদরের ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে এ মামলা হয়।
দুদক সচিব জানান, প্রাথমিক অনুসন্ধানে সেলিম খানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী চায় দুদক। সেলিম খান ৬৬ লাখ টাকার সম্পদের হিসাব জমা দেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে কমিশন সভায় সেলিম খানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com