বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাপানে আঘাত হেনেছে ‘বিপজ্জনক’ টাইফুন নানমাডল

  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১১.১৪ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

রবিবার রাতে টাইফুন নানমাডল দক্ষিণ-পশ্চিম জাপানে আঘাত হেনেছে। কর্তৃপক্ষ শক্তিশালী ঝড়ের ভারি বাতাস এবং প্রবল বৃষ্টি থেকে রক্ষা পেতে লাখ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছে।

নানমাডোলে প্রতি ঘণ্টায় ২৩৪ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছিল এবং ইতোমধ্যেই দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের কিছু অংশে ২৪ ঘণ্টারও কম সময়ে ৫০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

কমপক্ষে ২০ হাজার মানুষ কিউশুর কাগোশিমা এবং মিয়াজাকি জেলার আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছে। সেখানে জেএমএ একটি বিরল ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে। কয়েক দশকে একবার দেখা যায় এমন পরিস্থিতির পূর্বাভাস দেয়ার জন্য এমন সতর্কতা জারি করা হয়।

জাতীয় প্রচারমাধ্যম এনএইচকে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে বলেছে, ঝড় থেকে বাঁচতে ৭০ লাখেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বা মজবুত ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে।

অপসারণ সতর্কতা বাধ্যতামূলক নয়, এবং মাঝে মাঝে কর্তৃপক্ষকে চরম আবহাওয়ার আগে লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য রাজি করাতে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।

তারা সপ্তাহান্তে আবহাওয়া ব্যবস্থা সম্পর্কে তাদের উদ্বেগগুলো জনসাধারণকে বোঝানোর চেষ্টা করেছিল।

জেএমএ সতর্ক করেছে যে, অঞ্চলটিকে প্রবল বাতাস, ঝড়বৃষ্টি এবং মুষলধারে হওয়া বৃষ্টি থেকে ‘নজিরবিহীন’ বিপদের মুখোমুখি হতে পারে এবং ঝড়টিকে তারা ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে অভিহিত করেছে।

রবিবার সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সংস্থাগুলো জানিয়েছে, অঞ্চলজুড়ে প্রায় ২ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।

ঝড় শেষ না হওয়া পর্যন্ত ট্রেন, বিমান এবং ফেরি চালানো বাতিল করা হয়েছিল এবং এমনকি ২৪ ঘণ্টা খোলা থাকে এমন কিছু দোকান তাদের দরজা বন্ধ করে দিয়েছিল। দোকানগুলোকে দুর্যোগের সময় জীবনরক্ষাকারি হিসেবে বিবেচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com