সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

প্রদর্শনের জন্য প্রস্তুত দ্য মেকিং অব আ নেশন’

  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৬.৫৯ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ প্রদর্শনের জন্য প্রস্তুত। সচিবালয়ে সোমবার ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলে এ বছরেই বায়োপিকটি প্রেক্ষাগৃহে প্রদর্শন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক রেডি। প্রধানমন্ত্রী দেখার পর তিনি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর আশা করছি এ বছরের মধ্যে  সেটি রিলিজ করা সম্ভব হবে।

ওই সময় ভারতের বিদায়ী হাইকমিশনার দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধুর বায়োপিক প্রস্তুত। আশা করছি শিগগিরই এটি মুক্তি পাবে।
ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ পরিচালনা করেছেন। এতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ।

ভারতের বিদায়ী হাইকমিশনারকে নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তার অবস্থানকালীন ভারত-বাংলাদেশের মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী অত্যন্ত সফল একটি ভারত সফর করে এসেছেন। এবার দেশের অনেকগুলো অর্জন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com