বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলে হত্যা মামলায় দুই ব্যক্তির মৃত্যুদন্ড

  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৭.০১ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলায় সখীপুর উপজেলার পলাশতলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু হত্যা মামলার রায়ে তার এক সহোদর ভাইসহ দুইজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এছাড়াও, মৃত্যুদন্ডপ্রাপ্ত দুইজনকে ৫০ হাজার করে টাকা জরিমানা করেছে আদালত।
এ হত্যা মামলায় নিহত অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডুর আরেক সহোদর ভাই-সহ তিনব্যক্তিকে বেকুসুর খালাস দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা এ রায় ঘোষনা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলো- সখীপুরের ফুলবাগ গোবরচাকা গ্রামের হাসান আলীর ছেলে ও নিহত অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডুর সহোদর ভাই মিনহাজুর রহমান মিন্টু এবং একই গ্রামের সুর্যদ আলীর ছেলে আব্দুল মালেক শুকুর।
খালাসপ্রাপ্তরা হলো- শমশের আলী, মোহাম্মদ মাসুদ এবং নিহত অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডুর আরেক সহোদর ভাই মোহাম্মদ নান্নু মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মহসিন সিকদার জানান, বিগত ২০১১ সালের ২০ অক্টোবর দুপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বৈল্লারপুর পৌঁছালে জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে তার সহোদর ভাই মিনহাজুর রহমান মিন্টুর নেতৃত্বে জামাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিন জামাল হোসেনের স্ত্রী পারভীন বেগম বাদি হয়ে স্বামীর সহোদর দুইভাই-সহ পাঁচজনকে আসামীকে করে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে বিগত ২০১২ সালের ২৬ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আইযুব আলী পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুইজনকে মৃত্যুদন্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত মিনহাজুর রহমান মিন্টু আদালতে উপস্থিত থাকলেও এবং অপর মৃত্যুদন্ডপ্রাপ্ত আব্দুল মালেক শুকুর পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com