মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতের লোকসভা দিল্লি পরিস্থিতি নিয়ে উত্তাল

  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০, ৫.১২ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

ভারতে দিল্লি পরিস্থিতি নিয়ে আজো উত্তাল ছিল লোকসভা। স্পিকারকে, দিল্লির হিংসা-বিধ্বস্ত এলাকায় সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন বিরোধীরা।

২০০২-এ গুজরাটে পাঠানো হয় সর্বদলীয় প্রতিনিধি দল। তেমনই প্রতিনিধি দল পাঠানো হোক দিল্লিতে। গতকাল সিএএ নিয়ে বিজেপি ও কংগ্রেস সাংসদদের মধ্যে বিতণ্ডা শুরু হয়। ২ জন বিজেপি সাংসদকে নিগ্রহের চেষ্টার অভিযোগ ওঠে ৪ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে গৌরব গগৈ, হিবি এডেন-সহ কংগ্রেসের ৪ সাংসদকে বরখাস্ত করার প্রস্তাব আনতে চেয়ে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অনুমতি চায় বিজেপি। বিজেপি’র দাবি, কংগ্রেসের ৪ প্রতিনিধি সংসদের ২৭৪ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। পাল্টা বিজেপি’র বিরুদ্ধে দলীয় সাংসদের হেনস্থার অভিযোগে সরব হয় কংগ্রেসও। অন্যদিকে, দিল্লির-হিংসা নিয়ে রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ আনে কংগ্রেস-বামেরা। এনিয়ে পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কায় অবস্থা সামাল দিতে অধিবেশন শুরুর আগেই সর্বদল বৈঠকের ডাক দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com