বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজারবাইজানের ৪৯ সেনা নিহতের দাবি আর্মেনিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৯.২৫ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

আজারবাইজানের সঙ্গে নতুন করে বড় ধরনের সীমান্ত সংঘর্ষে অন্তত ৪৯ জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি জানিয়েছে আর্মেনিয়া। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ইয়েরেভেন কর্তৃপক্ষ এমন দাবি জানায়।

আজারবাইজানের পক্ষে হতাহতের সংখ্যা না জানালেও এই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে দেশ দুটি।

এদিকে, দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, উদ্ভুত পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সহায়তা করতে রাজি রাশিয়া।

হামলার জন্য আজারবাইজানকে দায়ী করে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, নাগোর্নো-কারাবাখের ‘মর্যাদা’ নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় এ হামলা চালানো হয়েছিল।

এদিন পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, সংঘর্ষের তীব্রতা কমেছে। তবে একটি অথবা দুটি ফ্রন্টে আজারবাইজান থেকে হামলা এখনও চলছে।

তবে পাল্টা দোষারোপ করে আজারবাইজান বলছে, আর্মেনিয়াই আজারবাইজানে আক্রমণ চালিয়েছে। আর্মেনিয়ার বিরুদ্ধে সীমান্তে গোয়েন্দা তৎপরতা চালানো এবং অস্ত্রশস্ত্র নেয়ার অভিযোগ করে আজারবাইজান বলেছে, তাদের সামরিক অবস্থানে আর্মেনিয়া হামলা চালায়।

আজারবাইজানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালের দিকে একটি অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হওয়া মাত্রই ভেঙে গেছ।

এদিকে, অবিলম্বে সামরিক সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, “আমরা অনেক আগেই স্পষ্ট করে বলেছি, সংঘাতের কোনও সামরিক সমাধান নেই।

অন্যদিকে, আর্মেনিয়ায় সামরিক ঘাঁটি পরিচালনা করে থাকে রাশিয়া। মঙ্গলবার সকালে রাশিয়ার সঙ্গে আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনা হয়েছে। তারা আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল করার পদক্ষেপ নিতে একমত হয়েছে।

ওদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসোগলু আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বেরামোভের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং আর্মেনিয়াকে উস্কানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

সূত্র- রয়াটার্স, আল-জাজিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com