বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বদলির আদেশকে শাস্তি হিসেবে গণ্য করার কোন সুযোগ নেই : আপিল বিভাগ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১.১২ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

বদলির আদেশকে শাস্তি হিসেবে গণ্য করার কোন সুযোগ নেই বলে এক রায়ে উল্লেখ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
‘অগ্রণী ব্যাংক লিমিটেড বনাম মো. হানিফ শেখ এবং অন্যান্য’ শীর্ষক  মামলার রায়ে আপিল বিভাগ এ রায় দিয়েছেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ বিষয়টি নিয়ে আনা লিভ পিটিশনে মেরিট রয়েছে উল্লেখ করে তা নিষ্পত্তি করে রায় দেন। বেঞ্চের অপর বিচারপতিগণ হলেন- বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
সাত পৃষ্ঠায় দেয়া এ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটৈ প্রকাশ করা হয়েছে। রায় বলা হয়েছে-
‘there is no scope to hold the said order of transfer is a punishment.’
প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) নিষ্পত্তি করে রায়টি দেয়া হয়। গত ৩১ জুলাই ওই রায় দেন আপিল বিভাগ। সাত পৃষ্ঠায় দেয়া এ পূর্ণাঙ্গ রায়টি এখন সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মামলাটিতে বলা হয়, চাকরি দেয়ার কথা বলে অর্থ নেয়ার অভিযোগে অগ্রণী ব্যাংক কর্মকর্তা (ক্যাশ) হানিফ শেখের তিনটি বার্ষিক ইনক্রিমেন্ট প্রত্যাহারের পাশাপাশি অন্যত্র বদলি করার সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ।
এর বিরুদ্ধে তিনি ব্যাংকের বোর্ডের কাছে আপিল করেন। বোর্ড তিনটির পরিবর্তে একটি ইনক্রিমেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত দেয়। এর বিরুদ্ধে হানিফ প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে তা নামঞ্জুর হয়। পরে আপিল ট্রাইব্যুনালে আপিল করেন হানিফ। প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশ বাতিল করে এবং হানিফের আপিল মঞ্জুর করে রায় দেন আপিল ট্রাইব্যুনাল। হানিফের বিরুদ্ধে অর্থ নেয়ার অভিযোগ যারা করেছিলেন, তারাও তা তুলে নেন।

তবে আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে অগ্রণী ব্যাংক আপিল বিভাগে আবেদন করে, যা নিষ্পত্তি করে আপিল বিভাগ রায়টি দিলো। রায়ে বলা হয়, এটি সত্যি যে শাস্তির আদেশে বিবাদীর (হানিফ) একটি ইনক্রিমেন্ট প্রত্যাহারের পাশাপাশি বদলির কথা বলা হয়। কিন্তু বদলির আদেশকে শাস্তি হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। এটি একটি প্রশাসনিক আদেশ, যা চ্যালেঞ্জ করা যায় না এবং শাস্তি হিসেবে গণ্য করা যায় না।
আপিল বিভাগের রায়ে প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বহাল রেখে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত  বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com