বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদপুরে আইস ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৬.৫০ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে আইস ও ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ রুবেল খান ও মোঃ সুজন হাওলাদার ওরফে পানি সুজন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর ২০২২) দিবাগত রাত ২:৪৫ টায় মোহাম্মদপুর থানার বসিলা মডেল টাউন এলাকা থেকে আইস ও ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মোঃ কামরুজ্জামান ডিএমপি নিউজকে জানান, মোহাম্মদপুর থানার বসিলা মডেল টাউন এলাকায় দুইজন মাদক কারবারি অবৈধ মাদক বিক্রির জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় ৫০ গ্রাম আইস ও ১৩০০ পিস ইয়াবাসহ রুবেল ও সুজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত রুবেলের নামে ডিএমপির আদাবর, শেরেবাংলা নগর, দারুস সালাম, ধানমন্ডি, শাহবাগ ও মোহাম্মদপুর থানায় ৬টি ও সুজনের নামে মোহাম্মদপুর, মিরপুর মডেল ও আদাবর থানায় ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। আর এবার আইস ও ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় তাদের নামে আরও একটি মামলা যুক্ত হলো।

মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com