বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৬

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১০.২৫ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-শাওন সরকার,মোঃ সেলিম, মৃদুল খান আজিম ওরফে আরাফাত হোসেন, মোঃ হামিদুল হক টুটুল, মেঃ নুরে আলম ওরফে নুর উদ্দিন ও মোঃ আশিকুল করিম ওরফে রুমেল।

গত বুধবার (৭ সেপ্টেম্বর ২০২২) রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ী থানার শনির আখড়া ওভার ব্রিজের সামনে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে সময় রাত ৭:৩০টায় অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেন্সিডিলসহ শাওন ও সেলিমকে গ্রেফতার করা। এসময় ফেন্সিডিল বিক্রয়ে ব্যবহৃত একটি লাল কালো রংয়ের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। যাহার রেজিঃ নং-কুমিল্লা-ল-১২-১১৪৩।

তিনি আরও বলেন, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন সময় রাত ৯:১৫টায় যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ মৃদুল, হামিদুল, নুরে আলম ও আশিকুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com