মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পাকিস্তানের প্লাবিত এলাকাগুলোতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১,৩৪৩

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১.১২ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বন্যা প্লাবিত কিছু অঞ্চল পরিদর্শনের পর বলেন, কোনো কোনো জায়গা তার কাছে ‘সমুদ্রের মতো’ দেখাচ্ছিল।” বন্যা কবলিত এলাকাগুলোতে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার দিন থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১,৩৪৩।

২২ কোটি জনসংখ্যার প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তাদের অনুমান, এতে প্রায় কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছে এবং অন্তত ১ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে।

সরকার বন্যার্তদের জন্য নগদ ৩১কোটি ৩৯ লাখ ডলার (৭ হাজার কোটি পাকিস্তানি রুপি) সহায়তা দিয়েছে। তিনি আরও বলেন পরিবারগুলোর জন্য সরকার ২ লাখ তাঁবু কিনবে।

জাতিসংঘ বন্যা দুর্গতদের সহায়তার জন্য ১৬ কোটি ডলারের সহায়তার আহ্বান জানিয়েছে।

জাতীয় দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৮ জন শিশু। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পর্বতমালায় রেকর্ড পরিমাণ বর্ষায় বৃষ্টি এবং হিমবাহ গলে এই বন্যা হয়।

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বন্যাকবলিত এলাকায় ৬৪ লক্ষের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com