মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অভিবাসন-প্রত্যাশীদের স্বাগত জানাতে সম্মত কানাডার রাজনৈতিক দলগুলো

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১.০৯ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

অনেক উন্নত দেশ যখন অভিবাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে, কানাডা বিদেশ থেকে আরও নতুন বাসিন্দাদের জন্য তাদের দরজা উন্মুক্ত করার সমর্থনে একটি বিস্তৃত ঐকমত্যের সম্মুখীন হচ্ছে।

গত দুই বছরে রেকর্ড সংখ্যাক অভিবাসন প্রত্যাশীরা কানাডায় গিয়েছে। দেশটির ৩টি প্রধান রাজনৈতিক দলই এই নীতির সমর্থন করে। যতটুকু দ্বিমত পোষণ করে সেটা হলো অভিবাসন প্রক্রিয়াকে ধীর করে এমন আমলাতান্ত্রিক বাধার নিন্দা। একইভাবে প্রধান সংবাদ মাধ্যমে উত্থাপিত অভিযোগ এই নয় যে, অভিবাসন খুব সহজ; বরং খুব কঠিন-এমন অভিযোগ করা হয়।

অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার গত মাসে একটি সংবাদ সম্মেলনে গর্ব করে বলেছিলেন যে কানাডা “২০২২ সালে ৪ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষকে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন দেয়ায় তার অভিবাসন লক্ষ্যমাত্রা অতিক্রম করার পথে রয়েছে।” এটি সহজেই ২০২১ সালে ৪ লাখ ১ হাজার অভিবাসীকে অনুমোদন দেয়ার রেকর্ডকে ছাড়িয়ে যাবে যা আগের যেকোনো বছরের তুলনায় বেশি।

তুলনা করা হলে, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা কানাডার ৯ গুণ।কিন্তু ২০২১ সালে দেশটির অভিবাসী অনুমোদনের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার যা আগের বছরের চেয়ে ৪ লাখ ৭৭ হাজার কম। অভিবাসন-সন্দেহবাদী ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের ঠিক আগের বছরগুলোতে যুক্তরাষ্ট্র বছরে প্রায় ১০ লাখ মানুষের অভিবাসনের অনুমোদন দিত।

নতুনদের স্বাগত জানানোর সরকারি নীতি সত্ব্বেও অভিবাসন পরামর্শদাতারা সতর্ক করেছেন যে, প্রক্রিয়াটি সময়সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং হতে পারে।

টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির একজন অভিবাসন বিশেষজ্ঞ হ্যারল্ড বাউডার চান, নবাগতরা উপলব্ধি করুক যে কানাডা প্রকৃতপক্ষে “একটি ঔপনিবেশিক রাষ্ট্র” এবং অভিবাসীদের বংশোদ্ভূতেরা নয়, কেবল মাত্র এমন কানাডিয়ান আদিবাসীরাই এ রাষ্ট্রের সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com