বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে যুবক নওগাঁয় হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ৩.১৫ পিএম
  • ৮২১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মেহেদী হাসান (২৫) নামে সিঙ্গাপুর ফেরত এক যুবককে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে হাসপাতালে ভর্তি হওয়া মেহেদী হাসান নওগাঁর নিযামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুনীর আলী আকন্দ জানান, মেহেদী সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। গত ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার পর দুদিন ধরে জ্বর দেখা দেয়। স্থানীয় এক চিকিৎসককে দেখানোর পরও জ্বর না কমায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়ায় ওই যুবককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান ডা. মুনীর আলী।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। চীনে উৎপত্তি হওয়া এ ভাইরাস ৬০টিরও বেশি ছড়িয়ে পড়েছে। গত সোমবার পর্যন্ত পাওয়া তথ্যে বিশ্বের প্রায় ৯০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com