বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদীতে নেশার টাকার জন্য স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা স্বামী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫২ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

নরসিংদীতে নেশার টাকার জন্য এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর ওই গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যায় স্বামী। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার পলাশ উপজেলার ঘোড়াশার পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত রত্না বেগম (১৮) ভাগ্যের পাড়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। অপরদিকে অভিযুক্ত স্বামী আল রাব্বি (১৯) একই গ্রামের আল আমিন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রত্নার সাথে রাব্বির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য প্রায় সময় রাব্বি তার স্ত্রীকে মারধর করতো। সর্বশেষ সোমবার দুপুরে শ্বশুর বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দেয়ার কথা বলে রাব্বি। এ সময় টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে আবারও মারধর শুরু করে। একপর্যায়ে ছুরি দিয়ে রত্নার পেটে ও গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী রাব্বি। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেলেও পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com