ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানাও করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ দেন। ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামে ৮ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী হাফিজুর রহমান। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে ওই দিনই তার পিতা বাদি হয়ে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে ওই বছরের ডিসেম্বরে আদালতে চার্জশিট দাখিল করে।