বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস

  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.৪২ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

ব্রিটেনের  প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। তিনি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে ২০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন।

সোমবার শাসক রক্ষণশীল দলের (কনজারভেটিভ পার্টি বা টোরি) পক্ষ থেকে ভোটের ফল ঘোষণা করা হয়।

এই ভোটে অবশ্য ব্রিটিশ সাধারণ নাগরিকেরা অংশ নিতে পারেননি। সে দেশের শাসক দল কনজারভেটিভ পার্টির ১ লক্ষ ৬০ হাজার সদস্য ভোট দিয়ে ‘বিশেষ পরিস্থিতিতে’ লিজকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হিসেবে।

রবিবার থেকেই অনলাইন আর ব্যালটে দেওয়া ভোটের গণনা শুরু হয়েছিল কনজারভেটিভ ক্যাম্পেন হেডকোয়াটার্স (সিসিএইচকিউ)-এ। ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার স্যর গ্রাহাম ব্র্যাডি।

গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে শেষ হওয়া প্রাথমিক পর্বের ভোটাভুটিতে শীর্ষস্থানে ছিলেন ঋষি। টোরি এমপিদের মধ্যে ১৩৭ জন ভোট দিয়েছিলেন ঋষিকে। লিজ পেয়েছিলেন ১১৩ ভোট। ১০৫টি ভোট পেয়ে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থেকে ছিটকে গিয়েছিলেন আর এক রক্ষণশীল নেত্রী পেনি মডান্ট।

প্রসঙ্গত, গত ৭ জুলাই কনজারভেটিভ দলের নেতা তথা প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসন ইস্তফা দেওয়ার পরেই দলের অন্দরে পরবর্তী নেতার খোঁজ শুরু হয়। প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করে মনোনয়ন দেন সাত জন। শুরু হয় ছাঁটাই পর্ব। প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন সাবেক অর্থমন্ত্রী ঋষি। প্রত্যেক রাউন্ডেই সব থেকে কম ভোট পাওয়া প্রার্থীকে সরে যেতে হয়েছিল।

অবশ্য সেপ্টেম্বরে রক্ষণশীল দলের প্রায় ১ লক্ষ ৭০ হাজার সদস্যকে নিয়ে ভোটাভুটি শুরু হওয়ার পর অধিকাংশ জনমত সমীক্ষার ফলে এগিয়ে ছিলেন লিজ। তবু শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী ছিলেন ৪২ বছরের সুনক।

রবিবার ‘রেডি ফর ঋষি’ নামে তার প্রচার পর্ব শেষ করে সুনক টুইট করেছিলেন। সেখানে লিখেন, ‘ভোটাভুটি শেষ। আমার সহকর্মীদের ধন্যবাদ। আমার প্রচারকর্মীরা, যাঁরা আমায় সমর্থন করেছেন, আমার পাশে থেকেছেন তাদের সকলকে ধন্যবাদ। সোমবার দেখা হচ্ছে।… প্রচারের এই ছয় সপ্তাহের প্রতিটা সেকেন্ড চুটিয়ে উপভোগ করেছি।’

নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার পর আনুষ্ঠানিক কিছু পর্ব রয়েছে। জনসমক্ষে ফল ঘোষণার ১০ মিনিট আগে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ভোটের ফল জানতে পারবেন। তার পরে প্রকাশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তিনি।

সাধারণত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্রাসাদে নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ করেন। সেটাই রীতি। এ বার তার ব্যতিক্রম হবে। এই প্রথম ইংল্যান্ডের বাইরে কেউ ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হবেন। চলাফেরায় অসুবিধার কারণ রানি এখন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে। নয়া নির্বাচিত প্রধানমন্ত্রী সেখানে গিয়ে রানির হাত থেকে নিয়োগপত্র নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com