মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কৃষি অফিসে পর্যাপ্ত জনবল না থাকায় বিঘ্নিত হচ্ছে কৃষি সেবা

  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৮.৩৮ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনার তালতলী উপজেলা কৃষি অফিসে পর্যাপ্ত জনবল না থাকায় কৃষি খাতে সুপরামর্শ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ কৃষক। বরগুনার অবহেলিত এই অঞ্চলে দিন দিন বেরেই চলছে কৃষকদের সংখ্যা। ধানের পাশাপাশি শাকসবজি তরমুজ সহ সারা বছর জুড়ে চাষ হচ্ছে নানা প্রজাতির ফসল। তবে কৃষি অফিসে জনবল সংকটতার কারণে অনেক পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় কৃষকরা। তারা জানিয়েছেন কৃষি অফিসে পর্যাপ্ত জনবল থাকলে সুপরামর্শ থেকে বঞ্চিত হবে না।

বাংলাদেশ সরকার তৃণমূল কৃষিখাতকে শক্তিশালী করতে কৃষকদের বিভিন প্রণোদনা ও সুযোগ সুবিধা প্রদান করে আসলেও শুধুমাত্র জনবল সংকটের কারণে তা বাস্তবায়ন করতে উপজেলা কৃষি বিভাগকে হিমশিম খেতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এ কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে কৃষি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের। ব্যাহত হচ্ছে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমও। এছাড়া কৃষক কার্ড থেকে শুরু করে সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ কৃষকের মধ্যে বিতরণেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, সাতটি ইউনিয়ন জুড়ে গঠিত এই উপজেলা। এখানে বিপুল পরিমাণে আবাদযোগ্য জমি রয়েছে। এসব ভূমি ব্যবস্থাপনা, বীজ, সার, কীটনাশকসহ ফসলের রোগবালাই, পোকা-মাকড় নিধন ও উন্নত ফলনশীল জাতের উৎপাদনে কৃষকদেরকে সেবা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি বিভাগ পরিচালনার জন্য ৩৩টি পদ থাকলেও এখানে কর্মরত আছেন মাত্র ১৭ জন। বাকি ১৬টি পদ শূন্য রয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা ২১ জনের পরিবর্তে রয়েছে ৯ জন, কৃষি সম্প্রসারণ অফিসারের দুইজনের পরিবর্তে রয়েছে একজন, অতিরিক্ত কৃষি অফিসার, প্রধান সহকারী ও ক্লিনারের পথটি শুনে রয়েছে।

উপজেলা কৃষি অফিসার সুমন হাওলাদার বলেন, জনবল সংকট থাকার কারণে অনেক সময় শুক্রবার-শনিবার ছুটির দিন হলেও সকাল-সন্ধ্যা কৃষকের সঙ্গে কাজ করতে হয়। অনেক পর্যায়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ১৬টি পদ শূন্য থাকায় সবাইকে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করতে হচ্ছে। জনবল ঘাটতী পুরণ হলে এই উপজেলা কৃষি কাজে অনেকটা এগিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com