মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৪

  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩৯ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ধানক্ষেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে পিয়ার মোহাম্মদ (২৮) নামে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

মৃত পিয়ার মোহাম্মদ ঐ গ্রামের সলেইমান আলীর ছেলে। মহসিন আলী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাকি ৩ জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। আহত মহসিন আলী একই গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে।

৩নং-বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রত্যক্ষদর্শীদের বরাতে সাংবাদিকদেরকে বলেন, মানিকখাড়ি গ্রামের ৮ জন শ্রমিক একটি ধানক্ষেত নিড়ানি দেওয়ার জন্য মাঠে যায়। ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে পিয়ার মোহাম্মদ মৃত্যু হয়। এতে গুরুতর আহত মহসিন আলীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়াও আহত আরও ৩ জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন বলেও জানান তিনি।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com