মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার

  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০, ৬.৫৩ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার তিন হাজার ছাড়িয়ে গেছে। এদিকে চীন নতুন করে আরো ৪২ জনের মৃত্যুর কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, ভাইরাসে নতুন করে মারা যাওয়া সকলেই হুবেই প্রদেশের বাসিন্দা। আর এই প্রদেশেই প্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে চীনের মূল ভূখন্ডে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৯১২ জনে দাঁড়ালো।
এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রতিদিনের হিসাব অনুযায়ী জানুয়ারি মাসের শেষের দিক থেকে নতুন করে আক্রান্তের সংখ্যা একেবারে কমে এসেছে। সর্বশেষ মাত্র ২০২ জন আক্রান্ত হয়েছে।
চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে। সেখানে হুবেই প্রদেশের বাইরে মাত্র ছয়জন আক্রান্ত হয়েছে।
গত বছরের শেষের দিকে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথম ছড়িয়ে পড়লেও বর্তমানে বিশ্বের ৬০টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com