মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা ব্যাংকিং সেবা পাবেন

  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১০.০৯ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

২ সেপ্টেম্বর ২০২২ ই এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক সম্প্রতি বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তির ফলে এখন থেকে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা ভর্তি ও অন্যান্য ফি’র টাকা ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে পারবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানটির বিদেশগামী প্রশিক্ষণার্থীদের ও তাদের নমিনিদের অ্যাকাউন্ট খুলবে, যাতে তারা বৈধভাবে বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারেন। এই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ৪০০ থেকে ৬০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তাকে বিভিন্ন দেশে পাঠানো হয়, যারা দেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা আয় করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিসি বগুড়া শাখার অধ্যক্ষ সুশান্ত কুমার রায় এবং ব্র্যাক ব্যাংক-এর হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ নাজমুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর বগুড়ার এরিয়া হেড আজগর হোসেন, চার মাথা ব্রাঞ্চ ম্যানেজার আবু সুফিয়ান কবিরাজ, টেরিটোরি ম্যানেজার এসএমই ব্যাংকিং খন্দকার কামরুজ্জামান এবং বগুড়া রিজিওন এর টিম লিডার মোঃ রাজিব মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com