বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৬.১৬ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা থেকে ১০ টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ অভিযানে অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার দুপুরে র‌্যাবের চান্দগাঁও ক্যাম্পে আয়েজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।
র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার নতুনপাড়া এলাকায় আব্দুর রহমানের টিনের দোচালা ঘরের ভেতর কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র তৈরি করে ক্রয়-বিক্রয় করছে।

তথ্যের ভিত্তিতে গতকাল ৩০ আগস্ট দুপুর আড়াইটার দিকে একটি দল অভিযান চালিয়ে আসামি বাঁশখালী জঙ্গল চাম্বলের মৌলভী নুরুল হুদার পুত্র জাকির হোসেন (৫০)-কে আটক করে। ঘরের ভেতর সাদা প্লাস্টিকের বস্তা হতে ৮ টি ওয়ান শুটারগান, ২ টি টু-টু বোরের পিস্তল এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ মূল আসামিকে গ্রেপ্তার করা হয়।
আটক জাকির জানায়, সে দীর্ঘদিন ধরে এই কাজের সাথে জড়িত। একটি অস্ত্র তৈরির জন্য তারা অস্ত্রের ক্যাটাগরি-ভেদে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত মূল্য ধরে থাকে। একটি ছোট ওয়ানশুটার গান জাতীয় অস্ত্র প্রস্তুত করতে ৫/৬ দিন সময় লাগে। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটক জাকির ৭-৮ বছর ধরে এই পেশার সাথে জড়িত।

সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক-দেখানো কৃষি কাজ করতো।
গ্রেপ্তার আসামি জাকির আরো জানায়, তারা মূলত ২ জন কারিগর মিলে অস্ত্র তৈরি করতো। একটি অস্ত্র প্রস্তুত করতে প্রকারভেদে তাদের ৫ থেকে ১৫ দিন সময় লাগতো। অস্ত্র তৈরির সরঞ্জাম তারা স্থানীয় বিভিন্ন ওয়ার্কশপ থেকে সংগ্রহ করে এই ভাড়া করা বাড়িটিতে নিয়ে এসে কাজ করতো। প্রধান কাঁচামাল হিসেবে বিভিন্ন সাইজের পাইপ ও লোহার টুকরা তারা ক্রয় করতো। পরবর্তীতে, তাদের দক্ষতার মাধ্যমে অস্ত্রের সকল যন্ত্রাংশ এই কারখানাতেই প্রস্তুত করতে সক্ষম ছিল। একটি অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্য তারা গ্রাইন্ডার মেশিন, ঝালাই মেশিন, ড্রিল মেশিন, হাতুড়ি, রডকার্টার, বাটালসহ প্রয়োজনীয় সকল যন্ত্র র‌্যাব-৭ কারখানাটি থেকে উদ্ধার করে। যন্ত্রসমূহ পরিচালনার জন্য দূরের আরেকটি বাড়ি থেকে তারা তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ নিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com