মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সৈয়দ বশির আহম্মেদকে দেখতে চায় তৃনমূল

  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১.১১ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ আগামী ১৭ অক্টোবর পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন। পিরোজপুরের কাউখালী উপজেলার সাধারন সদস্য পদে বাংলাদেশ ছাত্রলীগ, কাউখালী উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি, যুবলীগ নেতা, সাংবাদিক, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদকে দেখতে চায় তৃনমূল।

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। বিশেষ করে নতুন প্রার্থীদের নিয়ে কাউখালীর প্রায় প্রতিটি চায়ের দোকান সহ প্রায় সর্বত্রই নির্বাচনী আলোচনা। সবার একটাই চাওয়া যে, তাঁদের প্রতিনিধি যেন সৎ, যোগ্য, নীতিবান ও আদর্শবান হয়।

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা দল থেকে মনোনয়ন নেয়ার জন্য নিজ যোগ্যতা যাচাইয়ের তৎপরতা শুরু করেছেন । এলাকাবাসীর মধ্যে দলমত নির্বিশেষে জেলা পরিষদ সদস্য প্রার্থী সৈয়দ বশির আহম্মেদ এর নাম রয়েছে আলোচনায়। তিনি একজন সমাজসেবক, যোগ্য, সৎ,সাহসী অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ ও মেধাবী ব্যক্তিত্ব। তাঁর রয়েছে বিস্তৃত সাংগঠনিক দক্ষতা। এছাড়াও আরো অনেক সহযোগী সংগঠনের সাথে জড়িত।

সৈয়দ বশির আহম্মেদ বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনসাধারণ কে নিয়ে একটি সুন্দর, দূর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি উপজেলা উপহার দেব ইনশাআল্লাহ এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত রেখে কাউখালী উপজেলাকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com