বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইথিওপিয়ায় কিন্ডারগার্টেনে বিমানহামলার নিন্দা জানাল জাতিসংঘ

  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১.০৬ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলে একটি কিন্ডারগার্টেনে আঘাত হানা” বিমানহামলার ঘটনায়, শনিবার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা, ইউনিসেফ। ঐ হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

অঞ্চলটির দক্ষিণের সীমান্তে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মাঝে লড়াই শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই টিগ্রায়-এর রাজধানী মেকেলেতে শুক্রবারের ঐ বিমান হামলার ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে পাঁচমাস ধরে চলা যুদ্ধবিরতির অবসান হয়।

ইউনিসেফের নির্বাহী পরিচালক, ক্যাথরিন রাসেল টুইটারে লেখেন, “ইউনিসেফ কিন্ডারগার্টেনে আঘাত হানা ঐ বিমানহামলার প্রতি কঠোর নিন্দা জানাচ্ছে … যার ফলে একাধিক শিশু নিহত হয়, এবং অন্যান্যরা আহত হয়।”

ঐ অঞ্চল নিয়ন্ত্রণকারী টিগ্রায় পিপল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) জানায় যে, বিমানহামলাটি একটি কিন্ডারগার্টেন ধ্বংস করে দেয় এবং একটি বেসামরিক আবাসিক এলাকায় আঘাত হানে।তবে, সরকার এমন দাবি নাকচ করে দিয়েছে।

আদ্দিস আবাবা বলেছে যে, তারা শুধুমাত্র সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালিয়েছে এবং টিপিএলএফ এর বিরুদ্ধে বেসামরিক হতাহত সম্পর্কে মিথ্যা রটনার অভিযোগ করেছে।

মেকেলের আয়দার রেফারেল হাসপাতালের চিকিৎসা বিষয়ক প্রধান পরিচালক, কিবরম গেবরেসেলাসি এএফপি-কে বলেন যে, ঐ হামলায় চারজন নিহত হয়েছে, যাদের মধ্যে দুইটি শিশুও ছিল।আহত আরও নয়জন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

টিগ্রায়-টিভি নামের একটি স্থানীয় সম্প্রচার প্রতিষ্ঠান জানায় যে, নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। তারা দুমড়ে মুচড়ে যাওয়া বাচ্চাদের খেলার ‍উপকরণসহ মাঠ-এর চিত্র সম্প্রচার করেছে। যা দৃশ্যত হামলার স্থল বলেই মনে হচ্ছে।

রাসেল জানান যে, ইথিওপিয়ার উত্তরাঞ্চলে ২১ মাস ধরে চলা যুদ্ধটির কারণে “শিশুদের সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে।”

তিনি বলেন, “প্রায় দুইবছর ধরে ঐ অঞ্চলের শিশুরা ও তাদের পরিবার এই সংঘাতের যন্ত্রণা সহ্য করছে। এটির অবশ্যই অবসান হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com