বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবারও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান

  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৭.৫২ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে আবারও অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির। তিনি বলেন, এবারের অভিযানের সময় হবে ৯৬ ঘণ্টার।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে তিনি এসব কথা বলেন।

আহমেদুল কবির বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হবে। তিন মাস আগে যেভাবে অভিযান পরিচালনা হয়েছে এখন একইভাবে হবে। আগে আমরা ৭২ ঘণ্টার সময় দিয়ে অভিযান চালিয়েছিলাম। এবার এই অভিযান হবে ৯৬ ঘণ্টার। অর্থাৎ সোমবার থেকে এই সপ্তাহের পুরোটাই চলবে। এরপর আমরা অভিযানের সামারি নিয়ে শনিবার বা রবিবার বসবো।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এর আগের অভিযানে মোট ১ হাজার ৬৪১টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। অভিযানের ফলে নিবন্ধনের আবেদন থেকে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা রাজস্ব আয় হয়েছে। এছাড়া নতুন লাইসেন্সের জন্য পরিদর্শনের অপেক্ষায় এক হাজার ৯৮৬টি, লাইসেন্স নবায়নের জন্য পরিদর্শনের অপেক্ষায় ২ হাজার ১৭টি প্রতিষ্ঠান।

পাশাপাশি নতুন লাইসেন্স দেওয়া হয়েছে ১ হাজার ৪৮৯টি, লাইসেন্স নবায়ন হয়েছে ২ হাজার ৯৩০টি। নতুন লাইসেন্সের জন্য পরিদর্শন শেষ হয়েছে ৩৭৯টির এবং লাইসেন্স নবায়নের জন্য ১ হাজার ৭৬টি পরিদর্শন শেষ হয়েছে আর নতুন লাইসেন্সের জন্য পেন্ডিং রয়েছে দুই হাজার আবেদন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com