মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৬.৩১ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: প্রাকৃতিক সম্পদ নষ্ট করে কয়লা তোলার চেষ্টা প্রতিহতের ঘোষণার মধ্যে দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত হয়েছে।
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ দিবসটির স্মরণে ফুলবাড়ীসহ আশপাশের ছয় উপজেলার মানুষ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পৃথকভাবে শহীদ সালেকিন, আল আমিন ও তরিকুলের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে আগামীতে ফুলবাড়ীর কয়লা তোলার চেষ্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
ভোরে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করেন তারা। ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে সমাবেশ শেষে শোক র‌্যালি বের করেন সম্মিলিত পেশাজীবী সংগঠনের নেতা সাবেক মেয়র মুর্তুজা সরকার মানিক। র‌্যালি শেষে স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন এবং শপথ নেন তারা।
এর আগে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি শোক র‌্যালি বের করে। এতে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন নানু এবং সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলসহ অন্যান্যরা অংশ নেন।
এছাড়াও পৃথকভাবে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটনসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা দিবসের কর্মসূচি পালন করেছেন।
২০০৬ সালের ২৬ আগস্ট জাতীয় সম্পদ ফুলবাড়ীর কয়লা সম্পদ রক্ষার আন্দোলনে নেমে পুলিশ এবং তৎকালীন বিডিআর বাহিনীর গুলিতে সালেকিন, আল আমিন এবং তরিকুল শহীদ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com