মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফরিদপুরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ২.০২ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান (তুরান):ফরিদপুর থেকেঃ ফরিদপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণসহ তিনি এ ঘোষণা দেন।

এসপি মো. শাহজাহান বলেন, অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একত্রে কাজ করতে চাই। আমরা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেব না।

অপরাধ যেই করুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতি ও সন্ত্রাসী কার্যক্রম একসঙ্গে চলতে পারে না।

কেউ যদি রাজনীতিকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম চালায় তাকে ছাড় দেওয়া হবে না।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া, ট্রাফিক পরিদর্শক তুহিন লস্করসহ ফরিদপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com