বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মুগদা এলাকা থেকে গাঁজা ও ১২৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৭.১১ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

মুগদা এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ১২৭ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোসাঃ মরিয়ম বেগম ওরফে সেলি ও মোছাঃ আছিয়া বেগম।

বুধবার (২৪ আগস্ট ২০২২) দিবাগত রাত ১:০৫ টায় মুগদা থানার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর, পিপিএম ডিএমপি  জানান, সিএনজিযোগে দুইজন মাদক কারবারি মুগদা থানার টিটিপাড়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে গাঁজা ও ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০ কেজি গাঁজা ও ১২৭ বোতল ফেন্সিডিলসহ মরিয়ম ও আছিয়াকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহন কাছে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধারমূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com