মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

১৮ বছরের যুদ্ধে ইতি, কাতারে তালিবানদের সঙ্গে শান্তিচুক্তি সই আমেরিকার

  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১১.৫০ পিএম
  • ৬৯৮ বার পড়া হয়েছে

নিজেদের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধে শেষ পর্যন্ত ইতি টানতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘ আলোচনার পর শনিবার কাতারের দোহায় বাস্তবায়িত হল মার্কিন যুক্তরাষ্ট্র ও তালিবানদের মধ্যে শান্তি চুক্তি। এর ফলে আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন সেনা সরানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

এই মুহূর্তে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা রয়েছে। এ দিনের চুক্তিমতো, আগামী চার থেকে পাঁচ মাসে ওই সেনা সংখ্যা কমে হবে ৮ হাজার ৬০০। চুক্তি অনুয়াযী, আগামী ১৪ মাসের মধ্যে সমস্ত মার্কিন সেনাই আফগানিস্তানের মাটি ছেড়ে দেবে। তবে তা নির্ভর করছে কিছু শর্তের উপর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায় ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন তালিবান জঙ্গিরা। তাদের দমন করতে আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্রিউ বুশের সরকার। তার পর কেটে গিয়েছে ১৮ বছর। তালিবানদের বিরুদ্ধে রক্ষক্ষয়ী যুদ্ধে জলের মতো খরচ হয়েছে অর্থ। তথ্য বলছে, আফগানিস্তানে মার্কিন সেনার অভিযানে এখনও পর্যন্ত খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ৫৪ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com