মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন হঠাৎই নড়েচড়ে উঠল মৃত মেয়ে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১০.৫৮ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

মেক্সিকোর স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১৭ অগস্ট ক্যামিলার পেটে ব্যথা হতে শুরু করে। বমি এবং জ্বরও হয়েছিল।

অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন হঠাৎই নড়েচড়ে উঠল তিন বছর বয়সি ‘মৃত’ মেয়ে। আর তা দেখে হতবাক মা-বাবা-সহ পরিবারের বাকি সদস্য। মেক্সিকোর সান লুইস পোটোসিতে এই ঘটনাটি ঘটেছে। হাসপাতালের চিকিৎসকরা ওই শিশু ক্যামিলা মার্টিনেজের পরিবারকে জানান, শরীরে জলের মাত্রা কমে যাওয়ার ফলে মৃত্যু হয় ক্যামিলার। কিন্তু শেষকৃত্য চলাকালীন পরিবারের সদস্যরা বুঝতে পারেন, ক্যামিলা বেঁচে আছে।

মেক্সিকোর স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১৭ অগস্ট ক্যামিলার পেটে ব্যথা হতে শুরু করে। বমি এবং জ্বরও হয় ক্যামিলার। এর পরই মেরি জেন মেন্ডোজা এবং তাঁর স্বামী মেয়ে ক্যামিলাকে ভিলা দে রামোসের একটি শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। ওই বিশেষজ্ঞের পরামর্শে ক্যামিলাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

মেন্ডোজা জানান, ক্যামিলার শরীরের তাপমাত্রা কমানোর জন্য তার শরীরে উপর একটি ঠান্ডা তোয়ালে রাখা হয় এবং চিকিত্সকরা তার শরীরে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে দেখে। এক ঘণ্টা হাসপাতালে রাখার পর প্রয়োজনীয় ওষুধ দিয়ে ক্যামিলাকে ছেড়ে দেন হাসপাতালের চিকিৎসকেরা। পরের দিন তার শারীরিক অবস্থার অবনতির হলে আবার এক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ক্যামিলাকে। ওই চিকিৎসক ক্যামিলাকে প্রচুর জল এবং ফল খাওয়ার পরামর্শ দিয়ে ছেড়ে দেন।

বাড়ি ফিরে ক্যামিলা আবার বমি করতে শুরুল করলে তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। ক্যামিলাকে অবিলম্বে হাসপাতালের জরুরি কক্ষে নিয়ে যান চিকিৎসকরা। প্রায় ১০ মিনিট পর চিকিৎসক এবং নার্স এসে জানান, ক্যামিলা মারা গিয়েছে।

তবে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ক্যামিলা ‘বেঁচে’ ওঠার পর তার পরিবার হাসপাতালের চিকিৎসক এবং হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com