মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

স্ত্রীকে ডেকে তুলে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা স্বামীর!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১২.৫২ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

তখনও ভোরের আলো ফুটেনি। ইঞ্জিনের আলো জ্বলছে। দ্রুতগতিতে স্টেশনে ঢুকছে ট্রেন। প্ল্যাটফর্মে ঘুমন্ত মহিলাকে ডেকে তুললেন এক ব্য়ক্তি। তারপর ধাক্কা মেরে ফেলে দিলেন চলন্ত ট্রেনের সামনে! ঘটনাস্থলে মৃত্যু হল ওই মহিলার। মহারাষ্ট্রের ভাসাই রোড স্টেশনে এমনই হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্য়ামেরায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

পুলিস সূত্রে খবর, ওই পুরুষ ও মহিলা সম্পর্কে স্বামী-স্ত্রী। ঘড়িতে তখন ৪টে। দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলেন ওই মহিলা। কোথায়? ভাসাই রোড স্টেশনে ৫ নম্বর প্ল্যাটফর্মে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের সামনে স্ত্রী ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দুই সন্তানকে সঙ্গে নিয়ে পালিয়ে যান অভিযুক্ত। এরপর দাদরগামী অন্য় একটি ট্রেনে উঠে পড়েন তিনি। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। এদিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

কেন এমন নৃশংসকাণ্ড? তা স্পষ্ট নয় এখনও। পুলিসের দাবি, ঘটনার আগে ঝগড়া করতে দেখা যায় ওই দম্পতিকে। আরপিএফের অ্যাসিসটেন্ট কমিশনার বাজিরাও মহাজন জানিয়েছেন, আওয়াধ এক্সপ্রেসের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মহিলাকে।

সম্প্রতি এমনই হাড়হিম দৃশ্য দেখা গিয়েছিল এ রাজ্যেও। টিটাগড়-বারাকপুর লাইনে লাইন চলন্ত ট্রেন থেকে ঝুলছিলেন এক ব্যক্তি! ওভাবেই বেশ খানিকটা পথ চলে যান তিনি। এরপর ট্রেন ঝাঁপ দেন। সেই মুহূর্তের ছবি বন্দি হয় মোবাইল ক্য়ামেরায়। পরে জানা যায়,ওই ব্যক্তি ছিনতাইবাজ। চলন্ত ট্রেন মোবাইল চুরি করতে গিয়ে যাত্রীদের কাছে ধরা পড়ে গিয়েছিলে। এরপর ভয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঝুলতে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com