মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতার দোকান থেকে মাদকদ্রব্য উদ্ধার, আটক-১

  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১.৩৯ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

আল-মনসুর,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নেতা নাহিদ আলম নিউমুনের দোকানে অভিযান চালিয়ে তিনটি বক্সে ৩০০ পিস ট্যাম্পন্ডল ট্যাবলেট (ইয়াবার পরিপুরক) সহ ও সাব্বির (২০) নামে এক মাদক ক্রেতাকে আটক করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) যৌথ অভিযান চালিয়ে শহরের গোয়ালপাড়া বুড়ির মোড় এলাকায় মের্সাস নিউমুন মেডিসিন কর্ণার থেকে মাদক দ্রব্য উদ্ধার ও একজন মাদক দ্রব্য ক্রেতাকে আটক করা হয়।

বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সৈয়দ রফিকুল ইসলাম।তিনি জানান, আটক যুবক সহ জব্দকৃত মাদক ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত সাব্বির গোয়ালপাড়া এলাকার জাপানের ছেলে। মের্সাস নিউমুন মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারি জেলা ছাত্রলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাহিদ আলম নিউমুন গোয়ালপাড়ার শফি আলম মিঞার ছেলে।

জানা যায়, অভিযান পরিচালানা করার সময় মের্সাস নিউমুন মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারি নাহিদ আলম নিউমুন পালিয়ে যায়। আর এসময় তার দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করার সময় সাব্বির নামে এক যুবককে আটক করে র‌্যাব। এছাড়াও ওই দোকানের ভিতর থেকে ৩টি বক্সে ৩০০ পিস ট্যাম্পন্ডল ট্যাবলেট (ইয়াবার পুরিপুরক) উদ্ধার করা হয়। এসময় নাহিদ আলম নিউমুনের সহযোগি হাদি নামে এক যুবক একজন র‌্যাব সদস্যের গায়ে হাত তুলেন বলেও জানা যায়।

প্রসঙ্গত, এর আগেও নাহিদ আলম নিউমুনের দোকানে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com