শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ

মন্ত্রী-এমপিদের বাসায় লোডশেডিং দেওয়া উচিৎ : সেতু মন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৬.৫৯ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

মন্ত্রী-এমপিদের বাসায় লোডশেডিং দেওয়া উচিৎ বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (২৩ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমিতো বলি মন্ত্রীর বাড়িতেও লোডশেডিং করা হোক। প্রধানমন্ত্রী এটা করলে আমি তাতে সমর্থন দেব। আমাদের মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং হতে পারে। জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রীর বাড়িতে, এমপির (সংসদ সদস্য) বাড়িতে কেন হবে না। যেটা যুক্তিযুক্ত সেটাই আমাদের করা উচিত।

সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি শুধু একটা কথাই বলবো। সবাই একটু বাস্তববাদী হোন। কৃচ্ছ্র সাধন করুন। অতিরিক্ত গাড়ি, অতিরিক্ত জ্বালানি ব্যবহার করা ঠিক নয়। যারা অতিরিক্ত গাড়ি ব্যবহার করছেন, ফিরিয়ে দেন। অতিরিক্ত তেল যারা ব্যবহার করছেন আর করবেন না। কৃচ্ছ্রসাধন করুন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানি সম্পদ বিষয়ক উপমন্ত্রী এনামুল হক শামীম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com