মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সপ্তাহে ২দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৬.০৬ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন,সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে।
আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন,আমাদের বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। সে সময়ে আমরা যেন সাশ্রয়ী করতে পারি,এ কারণেই আমরা এখন থেকে এ উদ্যোগ গ্রহণ করেছি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সপ্তাহে পাঁচ দিন যে ক্লাস হবে সে পাঁচ দিনই আমাদের যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অনুযায়ী ক্লাস হবে। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে।
এর আগে মন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অংশ নেন তিনি।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা,পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান,টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলামপ্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com