মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভাঙ্গায় ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৭.৩৩ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে
 ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজার সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাইফুর রহমান মিরন। স্মরন সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী, আওয়ামীলীগ ও শ্রমিক নেতা জনাব ফাইজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, দপ্তর সম্পাদক সিএম শামীম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান লিটু, নাছিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হাসেম খান,ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 সভায় বক্তারা ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলায় তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও গ্রেনেড হামলায় মারাত্মক আহত ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার নৌকা তথা আওয়ামীলীগের কান্ডারী, গন মানুষের নেতা প্রবীন রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব কাজী জাফর উল্লাহ সহ আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com