বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেনাপোল স্টেশনে কালোবাজারে টিকিট বিক্রি, বুকিং সহকারী বরখাস্ত

  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১১.৫৩ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

রেলওয়ে অফিসারদের কার্ড পাস টিকিটের গোপন পাস ওয়ার্ড চুরি করে অনলাইনে টিকিট কেটে তা আবার কালো বাজারে বিক্রি করে কয়েক লক্ষ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেছে একজন টিকিট বুকিং সহকারী।

ঘটনাটি ঘটেছে বেনাপোল রেলওয়ে ষ্টেশনের টিকিট বুকিং কাউন্টার থেকে। এ ঘটনায় বেনাপোল রেল ষ্টেশনে ডেপুটিশনে কর্মরত এনামুল হক মামুন নামে একজন টিকিট বুকিং সহকারীকে গত বুধবার (১৭ আগস্ট) চাকুরি থেকে সাময়িক বরখস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনাটি বুধবার ঘটলেও আজ শনিবার বেনাপোল রেলওয়ে স্টেশনে বিষয়টি জানাজানি হলে সংবাদকর্মীরা জানতে পারে।

এ ঘটনায় একটি তদন্ত টিম মাঠে কাজ করছে। চলতি মাসের প্রথম সপ্তাহে (১ আগষ্ট) ঈশ্বরদি রেলওয়ে জংশন থেকে ইব্রাহিম নামে একজন টিকিট কালেক্টরের হাতে এ ঘটনাটি প্রথম ধরা পড়ে। তার পর বেড়িয়ে পড়ে থলের বিড়াল।

এ ঘটনায় অভিযুক্ত টিকিট বুকিং সহকারী এনামুল হক মামুন জানান, আমার দোষ আমি স্বীকার করেছি অন্যায় হয়েছে। কর্তৃপক্ষ আমাকে সাময়িক চাকরি থেকে বরখাস্ত করে রেখেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পাকশিয়া রেলওয়ের বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন ঘটনাটি ঘটেছে এমন সত্যতার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে বেনাপোলে ডেপুটিশনে কর্মরত একজন টিকিট বুকিং সহকারী এনামুল হক মামুনকে চাকুরি থেকে সাময়িক বরখস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com