মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভাঙ্গা নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত।

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ১১.৩৫ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষ্যে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা।

পরে জাতির জনকের স্মরণে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, বিভিন্ন সহযোগি সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এর পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিও রেখেছে অনেক সংগঠন।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যলয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউলিবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজন শোক সভা অনুষ্ঠিত হয়,এতে সভাপতিত্ত করেন কাউলিবেড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত দুদু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্ল্যাহ।আরো উপস্থিত ছিল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা,আওয়ামীলীগ নেতা ফাইজুর রহমান,এ্যাড কামাল,যুবলীগ নেতা বাহার,এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com