মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নওগাঁ য় মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে,  স্বামী-স্ত্রীর মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৪.০৮ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি,
নওগাঁর মহাদেবপুরে মাটিবাহী ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে
মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে  খাদের নিচে পানিতে ডুবে
স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী
আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে
নিহতের বাবা আব্দুল খালেক ছেলে ও ছেলের বউ এর মরদেহ দেখতে হাসপাতালে ছুটে
আসেন। সন্তানের মরদেহ দেখার পর বার বার মুর্ছা যাচ্ছিলেন তিনি।
নিহতরা হলেন- জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেক এর ছেলে
শিমুল হোসেন (৩৩) এবং তার স্ত্রী জিনিয়া খাতুন (২৫)। তারা রাজশাহী থেকে
ব্যবসা করতেন। সকালে রাজশাহী থেকে মাইক্রোবাস যোগে নওগাঁর দিকে আসছিলেন।
জিনিয়া খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।
 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস থেকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক
মহাসড়কের পাশে মহাদেবপুর উপজেলার ভীমপুর মৌজায় ‘একটি আধুনিক সাইলো’
নির্মাণে ১৫ একর জমিতে প্রায় শতাধিক ট্রাক্টর দিয়ে মাটির ভরাটের কাজ করা
হচ্ছে। আজও মাটি ভরাটে কাজ করা হচ্ছিল। বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে মাটি
বহনের ট্রাক্টরকে পাশ কাটতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার
নিচে লেকের পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে মাটি
বহন বন্ধ রয়েছে।
নিহতের চাচাতো ভাই আসাদুল ইসলাম বলেন, তারা রাজশাহীতে ব্যবসা করতেন। সকালে তারা
কি কাজে রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল তা জানা নেই। ভাবী অন্তঃসত্ত্বা
ছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শুনি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে এসে দেখি একটি ঘরে রাখা হয়েছে।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ দুই জন নিহতের
বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধারের কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, আধুনিক সাইলো নির্মাণে মাটি বহনের ট্রাক্টরে কারণে গত ২৪ জুন
সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলা মোড়ে ট্রাকের সাথে
সিএনজি সংঘর্ষে চার শিক্ষকসহ ৫ জন মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com