মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাজধানীতে ৩টি ফিলিং স্টেশনকে ২লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৮.০৮ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

ডিজেল-পেট্রোল পরিমাপে কম দেয়া এবং ফুয়েল স্টোরেজ ক্যালিব্রেশন সার্টিফিকেট না থাকার অপরাধে রাজধানীতে তিন ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই।

পাশাপাশি সিলগালা করা হয়েছে পাঁচটি ইউনিট। বিএসটিআই বলছে, খাদ্যপণ্যেই হোক কিংবা জ্বালানি তেলে; ভোক্তা ঠকিয়ে কেউ পার পাবে না।

বুধবার দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

জ্বালানি তেল নেই দাবি করে বিক্রি বন্ধ রেখেছিলো দক্ষিণ কেরাণীগঞ্জের ‘ঢাকা ফিলিং স্টেশন। কিন্তু বিএসটিআই’র অভিযানে দেখা গেলো ১৫০০ লিটার ডিজেল মজুদ আছে পাম্পটিতে।

আবার পাম্পের দুটি ইউনিট থেকে ১০ লিটার করে ডিজেল পরিমাপ করে দেখা গেলো এক ইউনিটে ৫৩০ মিলিলিটার এবং অন্যটি থেকে ১৪০ মিলিলিটার কম দেয়া হচ্ছে গ্রাহকদের।

এছাড়া ২০১২ সালে ফুয়েল স্টোরেজ ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হলেও, আর নবায়ন করেনি ঢাকা ফিলিং স্টেশন’। ফলে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা গুণতে হয় পাম্পটিকে। ফুয়েল ক্যালিব্রেশন সার্টিফিকেট না নিয়েই দিব্যি ব্যবসা করে আসছে, দক্ষিণ কেরাণীগঞ্জের মেহের ফিলিং স্টেশন এবং শ্যামপুরের এস. আহমেদ ফিলিং স্টেশন।

পরিমাপেও কম দিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহক ঠকাচ্ছিলো তারা। ফলে, ৮০ হাজার টাকা জরিমানা এবং তিনটি ইউনিট সিলগালাও করে দেয়া হয় পাম্প দু’টির।

বিএসটিআই’র নির্বাহী হাকিম মোহাম্মদ হাসিব সরকার বলেন, অপরাধ করলে জেল না হয় জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত করা হবে অপরাধীকে।

গ্রাহকরা বলছেন, ছয় মাস বা এক বছর পর অভিযান দিয়ে এসব চুরি বন্ধ করা যাবে না। দরকার নিয়োমিত অভিযান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com